আমরা কেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করলাম

তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর পথচলা শুরু হয়েছিল একটি সুন্দর ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয় নিয়ে। আমরা যখন আমাদের ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষের কাছে খাঁটি ও ভেজালমুক্ত খাদ্যপণ্য পৌঁছে দিচ্ছি। তখন আমাদের মনে হয়েছে, ব্যবসা মানে তো শুধু নিজেদের মুনাফা নয়। ব্যবসা মানে মানুষের পাশে দাঁড়ানো, পারস্পরিক সহযোগিতা এবং একসাথে এগিয়ে যাওয়া।

বাংলাদেশে সাধারণত ই-কমার্স বা বড় কোনো প্রতিষ্ঠান সহজে অ্যাফিলিয়েট প্রোগ্রাম চালু করতে চায় না। কিন্তু আমরা প্রথাগত চিন্তার বাইরে গিয়ে সম্পূর্ণ পুঁজিমুক্ত ও স্বাধীন আয়ের এই ডিজিটাল ইকোসিস্টেমটি তৈরি করেছি। এর পেছনের মূল ও যৌক্তিক কারণগুলো নিচে তুলে ধরা হলো।

  • শিক্ষার্থীদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করা

আমাদের দেশে অসংখ্য প্রতিভাবান ও পরিশ্রমী ছাত্র-ছাত্রী আছেন। যারা পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম, ছোটখাটো কাজ করে নিজের খরচ নিজে চালাতে চান। অনেকেই চান নিজের পড়াশোনার খরচ জোগানোর পাশাপাশি পরিবারকে কিছুটা হলেও আর্থিক সহযোগিতা করতে। কিন্তু পড়াশোনার চাপের কারণে তারা ফুল-টাইম চাকরি করতে পারেন না। আমরা চেয়েছি এই তরুণ সমাজ যেন ঘরে বসে বা ইন্টারনেটের মাধ্যমে তাদের সুবিধাজনক সময়ে কাজ করে একটি সম্মানজনক আয়ের পথ তৈরি করতে পারেন।

  • আর্থিক সংকটেও পড়াশোনা সচল রাখা

বাস্তবতা অত্যন্ত কঠিন। অনেক পরিবারেই আর্থিক অসচ্ছলতার কারণে সন্তানদের উচ্চশিক্ষা চালানো অসম্ভব হয়ে পড়ে। অনেক মেধাবী শিক্ষার্থীকে অত্যন্ত কষ্ট করে, টিউশনি বা ছোটখাটো কাজ করে নিজের পড়াশোনার খরচ জোগাতে হয়। আমাদের এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটি তাদের জন্য একটি বড় ভরসা। কোনো প্রকার ইনভেস্টমেন্ট বা পুঁজি ছাড়াই। শুধু আমাদের কোয়ালিটি নিশ্চিত করা পণ্যগুলো প্রমোট করে তারা যেন নিজেদের পড়াশোনা মসৃণভাবে চালিয়ে যেতে পারেন। এটাই আমাদের অন্যতম বড় উদ্দেশ্য।

  • মধ্যবিত্ত ও সীমিত আয়ের পরিবারগুলোর পাশে দাঁড়ানো

বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে সবকিছুর খরচ অনেক বেশি। অনেক পরিবারে মাত্র একজন উপার্জনক্ষম ব্যক্তি থাকেন। যার একক আয় দিয়ে পুরো সংসার চালানো হিমশিম খেতে হয়। আমাদের এই প্ল্যাটফর্মটি এমনভাবে ডিজাইন করা হয়েছে। যাতে পরিবারের যেকোনো সদস্য (যেমন গৃহিণী বা পার্ট-টাইম কাজ করতে ইচ্ছুক যে কেউ) মূল আয়ের পাশাপাশি অতিরিক্ত কিছু টাকা উপার্জন করতে পারেন। এই বাড়তি আয়টুকু একটি পরিবারের মাসিক খরচ চালানো অনেক সহজ ও স্বস্তিদায়ক করে তুলবে।

  • বিজ্ঞাপন সংস্থাকে নয়, লভ্যাংশ পার্টনারদের ফিরিয়ে দেওয়া

সাধারণত যেকোনো কোম্পানি তাদের পণ্যের প্রচারের জন্য কোটি কোটি টাকা বড় বড় কর্পোরেট বিজ্ঞাপন সংস্থা বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে দিয়ে থাকে। আমরা একটু ভিন্নভাবে চিন্তা করেছি। আমরা সেই বিপুল পরিমাণ টাকা বাইরের কোনো সংস্থাকে না দিয়ে। আমাদের দেশের সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী এবং বিশ্বস্ত পার্টনারদের মাঝে কমিশন হিসেবে ফিরিয়ে দিতে চেয়েছি। উন্নত বিশ্বে আমাজন (Amazon) বা ওয়ালমার্টের (Walmart) মতো বড় বড় কোম্পানিগুলো কিন্তু এই সফল মডেল ব্যবহার করেই সাধারণ মানুষকে আয়ের সুযোগ করে দিয়েছে।

  • পুঁজিমুক্ত ও ঝুঁকিমুক্ত উদ্যোক্তা তৈরি

বাংলাদেশে অনেকেই আছেন যারা সততার সাথে ব্যবসা করতে চান। কিন্তু নিজেদের কোনো প্রোডাক্ট বা পুঁজি না থাকায় শুরু করতে পারছেন না। আমরা তাদের জন্য সেই ঝুঁকিহীন প্ল্যাটফর্মটা তৈরি করেছি। এখানে পণ্য সংগ্রহ, প্যাকেজিং বা ডেলিভারির কোনো ঝামেলা পার্টনারদের নিতে হয় না। সম্পূর্ণ সিস্টেমটি আমরা নিখুঁত ও স্বচ্ছ ড্যাশবোর্ডের মাধ্যমে পরিচালনা করি। যাতে প্রতিটি পার্টনার তাদের কাজের শতভাগ মূল্যায়ন পান।

আমাদের শেষ কথা: তায়্যিব” প্ল্যাটফর্ম বিশ্বাস করে, একা সফল হওয়ার চেয়ে সবাইকে সাথে নিয়ে সফল হওয়ার আনন্দ অনেক বেশি। তায়্যিব” প্ল্যাটফর্ম চায়, আমাদের এই “খাঁটি” পণ্যের কথা যেন আমাদের শুভাকাঙ্ক্ষীদের মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় এবং এর বিনিময়ে আমাদের পার্টনারদেরও যেন একটি সুন্দর আয়ের উৎস তৈরি হয়। একা বড় হওয়া নয়, বরং সবাইকে সাথে নিয়ে একটি স্বাবলম্বী সমাজ ও পরিবার হিসেবে এগিয়ে যাওয়াই “খাঁটি”-এর মূল লক্ষ্য।


তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকসমূহ (Quick Links)। আপনার কাজের সুবিধার্থে এবং আমাদের এই উদ্যোগের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝতে নিচের পেজগুলো ভিজিট করতে পারেন।

How to Join Khati’s Affiliate Program : কীভাবে আমাদের সাথে কাজ শুরু করবেন। তার সহজ এবং ধাপে ধাপে গাইডলাইন।

Affiliate Registration : কোনো পুঁজি বা ঝুঁকি ছাড়াই আজই আপনার পার্টনার অ্যাকাউন্টটি তৈরি করুন।

Affiliate Dashboard : আপনার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগইন করে আয়ের লাইভ আপডেট দেখার মূল প্রবেশদ্বার।

Affiliate Dashboard Guide : ড্যাশবোর্ডের কোন ট্যাবে কীভাবে কাজ করবেন। তার প্র্যাক্টিক্যাল ব্যবহার নির্দেশিকা।

Affiliate Guidelines : কুকি ট্র্যাকিং, ডিভাইসের নিয়ম এবং সফল রেফারেলের বিস্তারিত নীতিমালা।

Affiliate Resources : মার্কেটিং বা প্রচারণার জন্য প্রয়োজনীয় পণ্যের ছবি এবং আকর্ষণীয় রেডিমেড ফেসবুক ক্যাপশন ডাউনলোডের পাতা।

Affiliate Payment Policy : আপনার কষ্টার্জিত কমিশন কখন এবং কোন মাধ্যমে (বিকাশ) পেমেন্ট করা হবে। তার সুনির্দিষ্ট নীতি।

Affiliate FAQ : অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে সাধারণ সব প্রশ্ন ও উত্তর এক নজরে।