“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামে আপনাকে স্বাগতম। আপনার পার্টনার অ্যাকাউন্টের বিভিন্ন ট্যাব বা অপশন ব্যবহার করে কীভাবে প্র্যাক্টিক্যালি আপনার কাজ ও আয়ের হিসাব পরিচালনা করবেন। তার একটি সহজ নির্দেশিকা নিচে দেওয়া হলো।

ড্যাশবোর্ড ট্যাব (Dashboard)

এখানে কী কাজ করা যাবে: আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স, আয়ের সামারি এবং রিসেন্ট ট্র্যাকিং এক নজরে দেখা যাবে।

কীভাবে ব্যবহার করবেন: লগইন করার পর এটিই আপনার প্রথম পাতা।

  • Current balance: বর্তমানে আপনার অ্যাকাউন্টে কত টাকা জমা আছে (যা এখনো উত্তোলন করা হয়নি) তা দেখতে পাবেন।
  • Total earnings / Total paid: শুরু থেকে এ পর্যন্ত আপনি সর্বমোট কত টাকা আয় করেছেন এবং মোট কত টাকা পেমেন্ট বুঝে পেয়েছেন তার হিসাব থাকবে।
  • Visits / Visits today: আপনার লিংকে মোট কতবার ক্লিক করা হয়েছে এবং আজ সারাদিনে কয়টি ক্লিক পড়েছে তার লাইভ সংখ্যা দেখতে পাবেন।
  • Recent Commissions & Visits: পেজের একটু নিচের দিকে স্ক্রোল করলে একদম রিসেন্টলি কোন কোন প্রোডাক্টের সেল থেকে কত কমিশন এসেছে এবং কোন কোন লিংকে ক্লিক পড়েছেতার একটি সংক্ষিপ্ত তালিকা দেখতে পাবেন।

কমিশন ট্যাব (Commissions)

  • এখানে কী কাজ করা যাবে: আপনার লিংকের মাধ্যমে বিক্রি হওয়া প্রতিটি পণ্যের নাম, অর্ডারের তারিখ এবং আপনার আয়ের পার্সেন্টেজ ও টাকার পরিমাণ বিস্তারিত দেখা যাবে।

    কীভাবে ব্যবহার করবেন

  • এই ট্যাবে ঢুকলে একটি বিস্তারিত টেবিল দেখতে পাবেন। টেবিলের PRODUCT কলামে ক্রেতা কোন পণ্যটি (যেমন: ধনিয়া গুঁড়া বা সরিষা ফুলের মধু) কত ওজনের বা পরিমাণের কিনেছেন তা নিখুঁতভাবে লেখা থাকবে।

  • AMOUNT & RATE: পণ্যটির বিক্রির বিপরীতে আপনি কত টাকা কমিশন পেয়েছেন (Amount) এবং কমিশনের হার কত ছিল (Rate – যেমন: ৮%) তা দেখতে পাবেন।

  • ফিল্টার অপশন: আপনি চাইলে নির্দিষ্ট কোনো তারিখ (From/To) সিলেক্ট করে অথবা স্ট্যাটাস (Paid/Unpaid) ফিল্টার করে আপনার আয়ের হিসাব সার্চ করে বের করতে পারবেন।

ভিজিটস ট্যাব (Visits)

এখানে কী কাজ করা যাবে: ক্রেতারা আপনার কোন নির্দিষ্ট লিংকে ক্লিক করে ওয়েবসাইটে আসছেন এবং সেই ক্লিকটি সফল বিক্রিতে (Sale) রূপান্তরিত হচ্ছে কিনা তা ট্র্যাক করা যাবে।

কীভাবে ব্যবহার করবেন

  • এখানে আপনার অ্যাফিলিয়েট লিংকের প্রতিটা ক্লিকের তারিখ (DATE) এবং লিংকটি (LINK) দেখা যাবে।
  • CONVERTED: ক্লিকের ডান পাশে যদি সবুজ রঙের “CONVERTED” লেখাটি দেখতে পান, তার মানে ওই নির্দিষ্ট ক্লিকে ক্রেতা ওয়েবসাইটে এসে পণ্যটি সফলভাবে অর্ডার করেছেন।

পেমেন্টস ট্যাব (Payments)

এখানে কী কাজ করা যাবে: আপনার অর্জিত কমিশন ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উত্তোলনের পর, সফল হওয়া পেমেন্টগুলোর অফিশিয়াল স্ট্যাটাস ও ইতিহাস দেখা যাবে।

কীভাবে ব্যবহার করবেন

  • আপনার পেমেন্ট রিকোয়েস্টটি অ্যাকাউন্ট ম্যানেজার কনফার্ম করার পর এখানে তালিকাভুক্ত হবে।
  • REQUESTED ON & PAID ON: আপনি কোন তারিখে পেমেন্টের অনুরোধ করে ছিলেন এবং আমাদের অফিস থেকে কোন তারিখে আপনাকে টাকাটি পাঠিয়ে দেওয়া হয়েছে। তার সুনির্দিষ্ট তারিখ দেখতে পাবেন।
  • ডানপাশে সবুজ রঙের “COMPLETED” স্ট্যাটাসটি দেখলে নিশ্চিত হবেন যে আপনার পেমেন্টটি সফলভাবে আপনার মাধ্যমে পৌঁছে গেছে।

লিংক জেনারেটর ট্যাব (Link generator)

এখানে কী কাজ করা যাবে: আপনার নিজস্ব আইডি (Affiliate ID) দেখা এবং প্রচারণার জন্য সাধারণ বা নির্দিষ্ট পণ্যের স্পেশাল ট্র্যাকিং লিংক তৈরি করা যাবে।

কীভাবে ব্যবহার করবেন

  • মূল রেফারেল লিংক সংগ্রহ: বাম পাশের বক্সে “Your referral URL is:” এর নিচে একটি লিংক দেখতে পাবেন। এর ঠিক পাশে থাকা [Copy URL] বাটনে ক্লিক করে লিংকটি কপি করে নিন। এই লিংকটি শেয়ার করলে ক্রেতারা সরাসরি আমাদের হোমপেজে চলে আসবেন।
  • নির্দিষ্ট পণ্যের কাস্টম লিংক তৈরি (Generate a custom URL): আপনি যদি হোমপেজে না পাঠিয়ে সরাসরি নির্দিষ্ট কোনো প্রোডাক্টে (যেমন: মধুর পেজে) ক্রেতাকে পাঠাতে চান। তবে প্রথমে আমাদের ওয়েবসাইট থেকে সেই পণ্যটির পেজের লিংকটি (URL) কপি করে আনুন। এরপর ডান পাশের “Page URL” ফাঁকা বক্সে সেটি পেস্ট করে দিন। পেস্ট করার সাথে সাথেই নিচে “Referral URL” বক্সে আপনার জন্য একটি বিশেষ লিংক অটোমেটিক তৈরি হয়ে যাবে। পাশের [Copy URL] বাটনে ক্লিক করে সেটি কপি করে প্রচার শুরু করুন।

সেটিংস ট্যাব (Settings)

এখানে কী কাজ করা যাবে: আপনার উপার্জিত কমিশনের টাকা কোন অ্যাকাউন্টে বা মাধ্যমে গ্রহণ করবেন (Payment Method)। তা সেট বা আপডেট করা যাবে।

কীভাবে ব্যবহার করবেন

  • এই ট্যাবের ভেতরে “Payment info” সেকশনে একটি “Payment email” লেখার বক্স দেখতে পাবেন।
  • আপনি আপনার অর্জিত কমিশনটি যে মোবাইল ব্যাংকিং (যেমন: বিকাশ) বা ব্যাংক অ্যাকাউন্টে নিতে চান, সেই নাম্বার বা তথ্যটি এই বক্সে নির্ভুলভাবে লিখুন।
  • তথ্য লেখা শেষ হলে ডান পাশের [SAVE INFO] বাটনে ক্লিক করে অবশ্যই সেভ করে দিন। (নোট: বক্সে ডিফল্টভাবে PayPal-এর কথা লেখা থাকলেও, বাংলাদেশের পার্টনারদের জন্য এখানে বিকাশ/রকেট/ব্যাংক তথ্য ইনপুট দিলেই চলবে)।

তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকসমূহ (Quick Links)। আপনার কাজের সুবিধার্থে এবং আমাদের এই উদ্যোগের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝতে নিচের পেজগুলো ভিজিট করতে পারেন।

How to Join Khati’s Affiliate Program : কীভাবে আমাদের সাথে কাজ শুরু করবেন। তার সহজ এবং ধাপে ধাপে গাইডলাইন।

Affiliate Registration : কোনো পুঁজি বা ঝুঁকি ছাড়াই আজই আপনার পার্টনার অ্যাকাউন্টটি তৈরি করুন।

Affiliate Dashboard : আপনার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগইন করে আয়ের লাইভ আপডেট দেখার মূল প্রবেশদ্বার।

Affiliate Dashboard Guide : ড্যাশবোর্ডের কোন ট্যাবে কীভাবে কাজ করবেন। তার প্র্যাক্টিক্যাল ব্যবহার নির্দেশিকা।

Affiliate Guidelines : কুকি ট্র্যাকিং, ডিভাইসের নিয়ম এবং সফল রেফারেলের বিস্তারিত নীতিমালা।

Affiliate Resources : মার্কেটিং বা প্রচারণার জন্য প্রয়োজনীয় পণ্যের ছবি এবং আকর্ষণীয় রেডিমেড ফেসবুক ক্যাপশন ডাউনলোডের পাতা।

Affiliate Payment Policy : আপনার কষ্টার্জিত কমিশন কখন এবং কোন মাধ্যমে (বিকাশ) পেমেন্ট করা হবে। তার সুনির্দিষ্ট নীতি।

Affiliate FAQ : অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে সাধারণ সব প্রশ্ন ও উত্তর এক নজরে।