AFFILIATE GUIDELINES
আসসালামু আলাইকুম, “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” এই বিশুদ্ধতা ছড়ানোর যাত্রায় আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো খাঁটি মধু, খেজুরের গুড়, গুঁড়া মসলা, ঘি, সরিষার তেল, আঁচারসহ দৈনন্দিন প্রয়োজনীয় বিশুদ্ধ পণ্যগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
কেন আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম বেছে নেবেন?
-
সম্পূর্ণ বিনামূল্যে: “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা পেমেন্টের প্রয়োজন নেই।
-
তাৎক্ষণিক শুরু: কোনো জটিলতা ছাড়াই আজই একাউন্ট তৈরি করুন এবং তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” বিশুদ্ধ খাদ্যপণ্য প্রচারের মাধ্যমে আয় শুরু করুন।
অ্যাফিলিয়েট লিংক ব্যবহার ও আইপি (IP) ট্র্যাকিং নীতি
আমাদের সিস্টেমের স্বচ্ছতা বজায় রাখতে এবং যেকোনো ধরণের কারিগরি জটিলতা এড়াতে অনুগ্রহ করে লিংক ব্যবহারের এই নিয়মগুলো মনোযোগ দিয়ে পড়ুন।
“তায়্যিব“-এর সাথে সফলভাবে কাজ করার জন্য অনুগ্রহ করে নিচের নিয়মগুলো মেনে চলুন
-
পণ্য প্রচার: আপনি আপনার ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ, ইন্সটাগ্রাম, টুইটার (এক্স) বা ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে “তায়্যিব“-এর পণ্যের প্রচার করতে পারেন।
-
পণ্যের সঠিক তথ্য: পণ্য বা দাম নিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য দেওয়া যাবে না।
-
পণ্যের উৎস: “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” পণ্যের কাঁচামালের বড় অংশ বাজার থেকে সংগ্রহ করা হয়। কিছু কাঁচামাল “তায়্যিব” প্ল্যাটফর্ম নিজেরাই উৎপাদন করে এবং কিছু পণ্য বিভিন্ন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা হয়। “তায়্যিব” প্ল্যাটফর্ম সব ক্ষেত্রেই পণ্যের গুণগত মানের দিকে বিশেষ নজর রাকহে। আপনার প্রচারণায় আমাদের এই স্বচ্ছতা ও মান নিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরার অনুরোধ রইল।
-
অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকা: স্প্যামিং করা বা কাউকে জোর করে অর্ডার করতে উৎসাহিত করার মতো কোনো অনৈতিক কাজ করা যাবে না। এ ধরনের কাজ করলে আপনাকে অ্যাফিলিয়েট প্রোগ্রাম থেকে বাদ দেওয়া হতে পারে।
-
কমিশন আয়: আপনার ইউনিক অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে প্রতিটি সফল বিক্রয়ের ওপর আপনি একটি নির্দিষ্ট হারে কমিশন পাবেন।
-
পেশাদারিত্ব বজায় রাখা: “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর ব্র্যান্ডের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে এমনভাবে প্রচারণা চালানো প্রতিটি অ্যাফিলিয়েট পার্টনারের দায়িত্ব।
- নিজের ডিভাইস, ব্রাউজার ও ইন্টারনেট ব্যবহার না করা: আপনার নিজের কোনো ডিভাইস (মোবাইল, ট্যাবলেট বা কম্পিউটার), একই ব্রাউজার অথবা আপনার ঘরের একই ওয়াইফাই ইন্টারনেট (IP Address) ব্যবহার করে আপনার নিজস্ব অ্যাফিলিয়েট লিংকে ক্লিক করে কোনো অর্ডার করবেন না। সিস্টেম এটিকে “Self-Referral” বা নিজের লিংকে নিজে কেনাকাটা হিসেবে ধরে নেয়, যার ফলে কোনো কমিশন যুক্ত হবে না।
- লিংকের মেয়াদ ও ৩০ দিনের সময়সীমা: আমাদের অ্যাফিলিয়েট লিংকের ট্র্যাকিং মেয়াদ বা কুকি লাইফ (Cookie Life) হচ্ছে ৩০ দিন। কোনো ক্রেতা আপনার লিংকে ক্লিক করার পর ৩০ দিনের মধ্যে অর্ডার সম্পন্ন করলে আপনি কমিশন পাবেন। তবে ৩০ দিন পার হয়ে যাওয়ার পর ওই ক্রেতা যদি আবার কেনাকাটা করতে চান, তবে আপনাকে অবশ্যই তাকে নতুন করে আপনার অ্যাফিলিয়েট লিংকটি দিতে হবে। ৩০ দিন পর পুরনো লিংকের ট্র্যাকিং সচল থাকে না।
- পরিচিতদের কেনাকাটার সঠিক নিয়ম: আপনার কোনো বন্ধু, আত্মীয় বা পরিচিতজন যদি আপনার রেফারেল লিংক ব্যবহার করে পণ্য কিনতে চান, তবে তাকে অবশ্যই তার নিজস্ব ডিভাইস এবং তার নিজস্ব ইন্টারনেট সংযোগ (যেমন: মোবাইলের নিজস্ব ডাটা বা তার নিজের বাড়ির ওয়াইফাই) ব্যবহার করে আপনার পাঠানো লিংকে প্রবেশ করে অর্ডারটি সম্পন্ন করতে হবে।
- কুকি (Cookie) ট্র্যাকিং সুবিধা: কেউ আপনার লিংকে ক্লিক করার সাথে সাথেই পণ্য না কিনলেও কোনো সমস্যা নেই। আমাদের সিস্টেমে কুকি ট্র্যাকিং সচল থাকে। তাই ওই ব্যক্তি যদি পরবর্তী নির্দিষ্ট মেয়াদের মধ্যে (ব্রাউজার কুকি ডিলিট না করে) সরাসরি আমাদের ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করেন, তবুও আপনি আপনার প্রাপ্য কমিশন পেয়ে যাবেন।
“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকসমূহ (Quick Links)। আপনার কাজের সুবিধার্থে এবং আমাদের এই উদ্যোগের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝতে নিচের পেজগুলো ভিজিট করতে পারেন।
How to Join Khati’s Affiliate Program : কীভাবে আমাদের সাথে কাজ শুরু করবেন। তার সহজ এবং ধাপে ধাপে গাইডলাইন।
Affiliate Registration : কোনো পুঁজি বা ঝুঁকি ছাড়াই আজই আপনার পার্টনার অ্যাকাউন্টটি তৈরি করুন।
Affiliate Dashboard : আপনার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগইন করে আয়ের লাইভ আপডেট দেখার মূল প্রবেশদ্বার।
Affiliate Dashboard Guide : ড্যাশবোর্ডের কোন ট্যাবে কীভাবে কাজ করবেন। তার প্র্যাক্টিক্যাল ব্যবহার নির্দেশিকা।
Affiliate Guidelines : কুকি ট্র্যাকিং, ডিভাইসের নিয়ম এবং সফল রেফারেলের বিস্তারিত নীতিমালা।
Affiliate Resources : মার্কেটিং বা প্রচারণার জন্য প্রয়োজনীয় পণ্যের ছবি এবং আকর্ষণীয় রেডিমেড ফেসবুক ক্যাপশন ডাউনলোডের পাতা।
Affiliate Payment Policy : আপনার কষ্টার্জিত কমিশন কখন এবং কোন মাধ্যমে (বিকাশ) পেমেন্ট করা হবে। তার সুনির্দিষ্ট নীতি।
Affiliate FAQ : অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে সাধারণ সব প্রশ্ন ও উত্তর এক নজরে।