AFFILIATE PAYMENT POLICY
আসসালামু আলাইকুম, “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের এই বিশুদ্ধতা ছড়ানোর যাত্রায় আপনাকে পেয়ে আমরা আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো খাঁটি মধু, খেজুরের গুড়, গুঁড়া মসলা, ঘি, সরিষার তেল, আঁচার দৈনন্দিন প্রয়োজনীয় বিশুদ্ধ পণ্যগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
আপনার অর্জিত কমিশনের স্বচ্ছ ও সময়মতো পরিশোধ নিশ্চিত করতে আমাদের পেমেন্ট পলিসি নিচে দেওয়া হলো।
- স্বচ্ছতা ও হিসাবঃ আপনার “ড্যাশবোর্ড” থেকে আপনি যেকোনো সময় আপনার মোট বিক্রয় এবং অর্জিত কমিশনের বিস্তারিত হিসাব (Recent Commissions সেকশন) দেখতে পারবেন।
- কমিশন হিসাবঃ প্রতিটি সফল বিক্রয়ের ওপর আপনি কমিশন পাবেন। পণ্য ডেলিভারি সম্পন্ন হওয়ার পর বিক্রয়টি চূড়ান্ত হিসেবে গণ্য হবে।
- পণ্য ফেরত ও বাতিলঃ পণ্য ডেলিভারির পর আমরা ৪ দিন অপেক্ষা করব। যদি পণ্যটি ফেরত না আসে, তবে ৫ম দিন থেকে আপনি কমিশনের জন্য আবেদন করতে পারবেন।
- ন্যূনতম পেমেন্ট সীমাঃ পেমেন্ট রিসিভ করার জন্য কোনো ন্যূনতম সীমা নেই। সফলভাবে ডেলিভারি হওয়া যেকোনো অর্ডারের বিপরীতে আপনি কমিশনের জন্য আবেদন করতে পারবেন।
- পেমেন্টের জন্য আবেদনঃ পেমেন্ট পেতে তায়্যিব-এর ফেসবুক “রেফারেল লিংক”, “পণ্যের নাম”, “পণ্যের ওজন”, ও “কমিশনের পরিমাণ” লিখে মেসেজ করুন।
- পেমেন্ট পদ্ধতিঃ আমরা বর্তমানে বিকাশ এবং নগদ-এর মাধ্যমে পেমেন্ট প্রদান করছি। পেমেন্ট রিসিভ করার জন্য ড্যাশবোর্ড-এর “Settings” অপশনে যান। সেখানে “Payment email” ফিল্ডে আপনার মোবাইল ব্যাংকিং নম্বর, প্রতিষ্ঠানের নাম আর প্রতিষ্ঠানের শেষ “.com” লিখে সেভ করুন।
উদাহরণঃ ০১৫XX-XXXXXX@bkash.com অথবা ০১৫XX-XXXXXX@nagad.com
- পেমেন্ট প্রসেসিং টাইমঃ আবেদন করার ৪৮-৭২ ঘণ্টার মধ্যে পেমেন্ট সম্পন্ন করা হবে।
- পেমেন্ট মেথডঃ আপনার পেমেন্ট মেথড বা নম্বর পরিবর্তনের প্রয়োজন হলে তায়্যিব সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন।
“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকসমূহ (Quick Links)। আপনার কাজের সুবিধার্থে এবং আমাদের এই উদ্যোগের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝতে নিচের পেজগুলো ভিজিট করতে পারেন।
How to Join Khati’s Affiliate Program : কীভাবে আমাদের সাথে কাজ শুরু করবেন। তার সহজ এবং ধাপে ধাপে গাইডলাইন।
Affiliate Registration : কোনো পুঁজি বা ঝুঁকি ছাড়াই আজই আপনার পার্টনার অ্যাকাউন্টটি তৈরি করুন।
Affiliate Dashboard : আপনার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগইন করে আয়ের লাইভ আপডেট দেখার মূল প্রবেশদ্বার।
Affiliate Dashboard Guide : ড্যাশবোর্ডের কোন ট্যাবে কীভাবে কাজ করবেন। তার প্র্যাক্টিক্যাল ব্যবহার নির্দেশিকা।
Affiliate Guidelines : কুকি ট্র্যাকিং, ডিভাইসের নিয়ম এবং সফল রেফারেলের বিস্তারিত নীতিমালা।
Affiliate Resources : মার্কেটিং বা প্রচারণার জন্য প্রয়োজনীয় পণ্যের ছবি এবং আকর্ষণীয় রেডিমেড ফেসবুক ক্যাপশন ডাউনলোডের পাতা।
Affiliate Payment Policy : আপনার কষ্টার্জিত কমিশন কখন এবং কোন মাধ্যমে (বিকাশ) পেমেন্ট করা হবে। তার সুনির্দিষ্ট নীতি।
Affiliate FAQ : অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে সাধারণ সব প্রশ্ন ও উত্তর এক নজরে।