তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাটি” ওয়েবসাইট থেকে কেনাকাটা করার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মধু, খেজুরের গুড়, ঘি বা গুঁড়া মসলা ব্যবহার করে আপনার কেমন লাগলো। তা রিভিউ বা মতামতের মাধ্যমে আমাদের জানান। আপনার একটি মূল্যবান রিভিউ অন্য একজন ক্রেতাকে সঠিক পণ্যটি বেছে নিতে সাহায্য করবে।


রিভিউ দাতাদের জন্য বিশেষ উপহার

একই রিভিউ ওয়েবসাইটের নির্দিষ্ট পণ্যের পেজে, গুগলে এবং ফেসবুক-এ পেইজে ছবিসহ পোস্ট করে সেটির স্ক্রিনশট আমাদের “ফেসবুক” পেজে মেসেজ করুন। আপনার জন্য থাকবে আকর্ষণীয় উপহার ইনশাআল্লাহ্‌। উপহারটি হতে পারে আপনার পরবর্তী অর্ডারে পণ্যের মূল্য থেকে বিশেষ ছাড় অথবা একটি ফ্রি পণ্য।

কীভাবে রিভিউ পোস্ট করবেন, তা অত্যন্ত সহজ ভাষায় নিচের লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন।

ওয়েবসাইটে রিভিউ দেওয়ার সহজ নিয়ম: এখানে ক্লিক করুন

গুগলে রিভিউ দিয়ে আমাদের সহযোগিতা করার নিয়ম: এখানে ক্লিক করুন

ফেসবুক পেইজে রিভিউ দেওয়ার সহজ নিয়ম: এখানে ক্লিক করুন

আপনার সততা এবং মূল্যবান মতামতই আমাদের পথচলার সবচেয়ে বড় শক্তি। আজই আপনার সুন্দর অভিজ্ঞতাটি শেয়ার করুন এবং তায়্যিব-এর সাথে খাঁটি পণ্যের এই আন্দোলনকে আরও ছড়িয়ে দিন।


আমাদের ওয়েবসাইটে পণ্যের রিভিউ দেওয়া একদম সহজ! নিচে ধাপে ধাপে নিয়মটি বুঝিয়ে দেওয়া হলো।

কীভাবে রিভিউ পোস্ট করবেন?

  • ধাপ ১: ওয়েবসাইটে লগইন করুন প্রথমে আপনার অ্যাকাউন্ট দিয়ে আমাদের ওয়েবসাইটে লগইন করে নিন।

  • ধাপ ২: পণ্যটি খুঁজে বের করুন আপনি যে পণ্যটির রিভিউ দিতে চান (যেমন: মধু, গুঁড়া মসলা), সার্চ বার থেকে অথবা ক্যাটাগরি থেকে সেই পণ্যটির পেজে প্রবেশ করুন।

  • ধাপ ৩: “Reviews” ট্যাবে ক্লিক করুন পণ্যের ছবির নিচে একটু স্ক্রল করলেই পণ্যের বিবরণ (Description)-এর পাশে “Reviews” (রিভিউ) নামের একটি ট্যাব দেখতে পাবেন। সেখানে ক্লিক করুন।

  • ধাপ ৪: স্টার রেটিং দিন (Star Rating) আপনার অভিজ্ঞতার ওপর ভিত্তি করে ১ থেকে ৫টি স্টারের মধ্যে রেটিং দিন। পণ্যটি যদি আপনার খুব পছন্দ হয়ে থাকে।

  • ধাপ ৫: আপনার মূল্যবান মতামত লিখুন “Your Review” বা “আপনার মতামত” বক্সে পণ্যটির গুণগত মান, স্বাদ বা আমাদের সার্ভিস সম্পর্কে সংক্ষেপে ২-৩ লাইন বাংলায় বা ইংরেজিতে লিখুন।

  • ধাপ ৬: সাবমিট করুন (Submit) সবশেষে নিচে থাকা “Submit” বা “অর্ডার/রিভিউ জমা দিন” বাটনে ক্লিক করুন। ব্যাস! আপনার রিভিউটি সফলভাবে আমাদের সাইটে যুক্ত হয়ে যাবে।

ছবিসহ রিভিউ দিন: আপনি চাইলে রিভিউ লেখার সময় পণ্যটির একটি সুন্দর ছবিও যুক্ত করে দিতে পারেন।যা আপনার রিভিউটিকে অন্য ক্রেতাদের কাছে আরও বেশি বিশ্বাসযোগ্য করে তুলবে।