HOW TO JOIN KHATI’S AFFILIATE PROGRAM
আসসালামু আলাইকুম, “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। আমাদের অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার আগ্রহ প্রকাশ করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই বিশুদ্ধতা ছড়িয়ে দেওয়ার যাত্রায় আপনাকে পাশে পেয়ে আমরা আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো দৈনন্দিন প্রয়োজনীয় বিশুদ্ধ পণ্যগুলো প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।
আমাদের পণ্যসমূহ
“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” ওয়েবসাইটে বর্তমানে বিভিন্ন ধরণের বিশুদ্ধ খাদ্যপণ্য নিয়ে কাজ করা হচ্ছে। আমাদের পণ্যের তালিকায় রয়েছে: মধু, খেজুরের গুড়, গুঁড়া মসলা, গাওয়া ঘি, আঁচার, নিম পাতার গুঁড়াসহ আরও অনেক পণ্য।
আমাদের সকল পণ্যের তালিকা এবং বর্তমান দাম জানতে www.tayyib.org-এ প্রবেশ করে “খাঁটি” লোগোতে ক্লিক করুন এবং আমাদের পণ্যগুলো দেখুন।
কেন আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম বেছে নেবেন?
-
সম্পূর্ণ বিনামূল্যে: “তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” অ্যাফিলিয়েট পার্টনার হওয়ার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি বা পেমেন্টের প্রয়োজন নেই।
-
তাৎক্ষণিক শুরু: কোনো জটিলতা ছাড়াই আজই একাউন্ট তৈরি করুন এবং তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” বিশুদ্ধ খাদ্যপণ্য প্রচারের মাধ্যমে আয় শুরু করুন।
কমিশন ও আয়ের সুযোগ
প্রতিটি সফল বিক্রির ওপর পণ্যের মূল্যের ৮% কমিশন পাবেন।
-
উদাহরণ: আপনি যদি “KHATI সরিষা ফুলের তরল মধু (১ কেজি)” বিক্রি করেন যার মূল্য ১২০০ টাকা। তাহলে এই বিক্রয় থেকে আপনি ১২০০ টাকার ৮% অর্থাৎ ৯৬ টাকা কমিশন পাবেন। এই কমিশন আপনার অ্যাফিলিয়েট ড্যাশবোর্ডে জমা হবে।
লিংকের মেয়াদ ও কমিশন ট্র্যাকিং (কুকি লাইফ)
আপনার পাঠানো লিংকে কোনো ক্রেতা ক্লিক করার পর পরবর্তী ৩০ দিন পর্যন্ত আপনার রেফারেল সচল থাকবে (কুকি লাইফ)। এই ৩০ দিনের মধ্যে ওই ক্রেতা কেনাকাটা সম্পন্ন করলেই আপনি আপনার প্রাপ্য কমিশন পেয়ে যাবেন।
তবে ডিভাইস ট্র্যাকিং, আইপি ট্র্যাকিং এবং সঠিক নিয়মে কেনাকাটা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়মগুলো জানতে অনুগ্রহ করে “অ্যাফিলিয়েট গাইডলাইন“ ভিজিট করুন।
পেমেন্ট প্রক্রিয়া
পণ্য ডেলিভারি হওয়ার পর আমরা ৪ দিন অপেক্ষা করি। ৪ দিনের মধ্যে পণ্যটি ফেরত না আসলে। ৫ম দিনে ফেসবুকে মেসেজ দিয়ে আপনার অর্জিত কমিশন উত্তোলনের জন্য রিকোয়েস্ট করতে পারবেন।
বিস্তারিত জানতে “অ্যাফিলিয়েট পেমেন্ট নীতি” ভিজিট করুন।
কাজের নির্দেশিকা
আমাদের অ্যাফিলিয়েট পার্টনার প্রোগ্রামের নিয়মাবলী এবং কাজের স্বচ্ছতা বজায় রাখতে আমরা বিস্তারিত নীতিমালা তৈরি করেছি। আমাদের সাথে কাজ করার ক্ষেত্রে আপনার করণীয় এবং দায়িত্ব সম্পর্কে বিস্তারিত জানতে “অ্যাফিলিয়েট গাইডলাইন“ ভিজিট করার অনুরোধ রইল।
পণ্যের ছবি ও প্রচারণার নিয়ম
আমাদের ব্র্যান্ডের স্বকীয়তা ও পণ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখতে। বর্তমানে প্রচারণার জন্য আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি পণ্যের ছবি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। কোনো ধরণের বিভ্রান্তি এড়াতে বা ব্র্যান্ডের ইমেজ বজায় রাখতে। আমাদের ওয়েবসাইট ব্যতীত অন্য কোনো উৎস থেকে ছবি সংগ্রহ না করার জন্য অনুরোধ রইল।
ভবিষ্যতে আমরা আমাদের পণ্যের ছবির জন্য আলাদা রিসোর্স তৈরি করব। যা আপনারা “অ্যাফিলিয়েট রিসোর্স“ পেজে পেয়ে যাবেন।
অ্যাফিলিয়েট সংক্রান্ত জিজ্ঞাসাসমূহ
আমাদের অ্যাফিলিয়েট প্রোগ্রাম সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে বা কাজ করতে গিয়ে কোনো দ্বিধা তৈরি হলে “Affiliate FAQ“ পেজটি ভিজিট করতে পারেন। সেখানে আমরা সাধারণ জিজ্ঞাসা ও তাদের উত্তরগুলো সহজভাবে তুলে ধরেছি। যা আপনার কাজকে আরও সাবলীল ও সহজ করে তুলবে।
এই প্রশ্নের বাইরেও আপনার যদি অন্য কোনো জিজ্ঞাসা থাকে। তাহলে নির্দ্বিধায় আমাদের “ফেসবুকে“ মেসেজ করে জানাতে পারেন।
“তায়্যিব” প্ল্যাটফর্ম-এর “খাঁটি” (Khati)-এর অ্যাফিলিয়েট প্রোগ্রামের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংকসমূহ (Quick Links)। আপনার কাজের সুবিধার্থে এবং আমাদের এই উদ্যোগের প্রতিটি ধাপ পরিষ্কারভাবে বুঝতে নিচের পেজগুলো ভিজিট করতে পারেন।
How to Join Khati’s Affiliate Program : কীভাবে আমাদের সাথে কাজ শুরু করবেন। তার সহজ এবং ধাপে ধাপে গাইডলাইন।
Affiliate Registration : কোনো পুঁজি বা ঝুঁকি ছাড়াই আজই আপনার পার্টনার অ্যাকাউন্টটি তৈরি করুন।
Affiliate Dashboard : আপনার পার্টনার অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে লগইন করে আয়ের লাইভ আপডেট দেখার মূল প্রবেশদ্বার।
Affiliate Dashboard Guide : ড্যাশবোর্ডের কোন ট্যাবে কীভাবে কাজ করবেন। তার প্র্যাক্টিক্যাল ব্যবহার নির্দেশিকা।
Affiliate Guidelines : কুকি ট্র্যাকিং, ডিভাইসের নিয়ম এবং সফল রেফারেলের বিস্তারিত নীতিমালা।
Affiliate Resources : মার্কেটিং বা প্রচারণার জন্য প্রয়োজনীয় পণ্যের ছবি এবং আকর্ষণীয় রেডিমেড ফেসবুক ক্যাপশন ডাউনলোডের পাতা।
Affiliate Payment Policy : আপনার কষ্টার্জিত কমিশন কখন এবং কোন মাধ্যমে (বিকাশ) পেমেন্ট করা হবে। তার সুনির্দিষ্ট নীতি।
Affiliate FAQ : অ্যাফিলিয়েট প্রোগ্রাম নিয়ে সাধারণ সব প্রশ্ন ও উত্তর এক নজরে।
