তায়্যিব প্ল্যাটফর্ম-এর “খাটি” ওয়েবসাইটে অর্ডার করা একদম সহজ। আপনার পছন্দের খাঁটি ও প্রিমিয়াম পণ্যগুলো ঘরে বসেই মাত্র কয়েকটি ধাপ অনুসরণ করে অর্ডার করে ফেলতে পারেন। নিচে বিস্তারিত গাইড দেওয়া হলো।

 ধাপে ধাপে অর্ডার করার নিয়ম

  • ধাপ ১: www.tayyib.org প্ল্যাটফর্ম-এ প্রবেশ করে “খাঁটি” লেখা লোগোতে ক্লিক করুন ও ওয়েবসাইটে প্রবেশ করে।
  • ধাপ ২: ওয়েবসাইটের ডান পাশে My Account (মানুষের লোগো)-তে ক্লিক করুন। তারপর “Email address”, “Password” “reCAPTCHA” দিয়ে “LOG IN “বাটনে ক্লিক করে আপনার My Account প্রবেশ করুন।

  • ধাপ ৩: তায়্যিব প্ল্যাটফর্ম-এর “খাটি” ওয়েবসাইটে মেনু অথবা ক্যাটাগরি (যেমন: মধু, ঘি, গুঁড়ো মসলা) থেকে আপনার পছন্দের পণ্যটি খুঁজে বের করুন। পণ্যের ওপরে ক্লিক করে তার পেজে প্রবেশ করুন। তারপর পেজে দেওয়া পণ্যের বিভিন্ন তথ্য পড়ুন। পণ্যটি অর্ডার করার আগ্রহী হলে ওজন অথবা জার সিলেক্ট করার অপশন থাকলে সিলেক্ট করে “Add to Cart” বাটনে ক্লিক করুন।

           আপনি যদি একাধিক পণ্য কিনতে চান। তাহলে একইভাবে অন্য পণ্যগুলোও কার্টে যোগ করুন।

  • ধাপ ৪: সকল পণ্য “Add to Cart” যোগ করা হয়ে গেলে স্ক্রিনের ওপরে ডানদিকে থাকা Cart (ব্যাগ) আইকনটিতে ক্লিক করুন। এখানে আপনার সিলেক্ট করা পণ্যগুলোর তালিকা এবং মোট মূল্য দেখতে পাবেন। সবকিছু ঠিক থাকলে “Proceed to Checkout” বাটনে ক্লিক করুন।

  • ধাপ ৫: “Checkout” আপনার নাম, বাসার ঠিকানা (জেলা ও থানা উল্লেখসহ), মোবাইল নম্বর ইত্যাদি তথ্য লিখুন। আপনার My Account-এ তথ্যগুলো যোগ করা থাকে তাহলে তথ্যগুলো অটোমেটিক চলে আসবে।

  • ধাপ ৬: আপনার এলাকা অনুযায়ী ডেলিভারি চার্জ (ঢাকার ভেতরে বা বাইরে) সিলেক্ট করুন। এরপর আপনি কীভাবে টাকা পরিশোধ করতে চান (যেমন: ক্যাশ অন ডেলিভারি বা বিকাশ/নগদ রকেট) তা নির্ধারণ করুন।

  • ধাপ ৭: সব তথ্য শেষবারের মতো ভালো করে চেক করে নিয়ে “Place Order” বাটনে ক্লিক করুন। ব্যাস! আপনার অর্ডারটি সফলভাবে আমাদের কাছে চলে আসবে এবং স্ক্রিনে একটি অর্ডার নম্বর (Order ID) দেখতে পাবেন।

অর্ডার পরবর্তী ধাপ

অর্ডারটি নিশ্চিত হওয়ার পর আমাদের কাস্টমার কেয়ার টিম থেকে আপনার মোবাইলে একটি নিশ্চিতকরণ কল দেওয়া হবে। এরপর দ্রুততম সময়ের মধ্যে আপনার ঠিকানায় পণ্য পৌঁছে যাবে।

যেকোনো সমস্যায় আমরা আছি আপনার পাশে!